বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবযোগদানকৃত ডাক্তারদের ওরিয়েন্টেশন  মার্কিন হামলার আশঙ্কার মাঝেই যুদ্ধের মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত ইজারা: এমপি মাসুদ পারভেজ রাসেলের উদ্যোগে আলমডাঙ্গা পৌরসভায় রেকর্ড ৭ কোটি ২৮ লাখ টাকার ডাক মির্জাগঞ্জে যুবদল নেতাকে চেইন দিয়ে পিটিয়ে জখমঃ মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড ঝালকাঠিতে ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত,আটক ১ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের বিক্ষোভ বরিশালে বিচারকের অপসারণ দাবি পরিপূর্ণ বিশ্বাস অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউজে ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান বড়াইগ্রামে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন 

খোদার অশেষ দান

শামীমা আক্তার:

কৃষ্ণ শাখে ফুল ফুটেছে

চাঁদ উঠেছে ওই,

দ্যাখ- না ওরে নীল অম্বরে

ফুটছে তারার খৈ।

ফাগুন মাসে আগুন জ্বলে

পলাশ শিমূল বাগে,

আম্র শাখে কাকটি ডাকে

সূর্য ওঠার আগে।

লাল পেড়ে নীল শাড়ি বালার

কানে ঝুমকোর দুল,

আওরি কাওরি বাঁয়ে উড়ে

পল্লী বালার- চুল।

মাঠের পরে মাঠ চলেছে

পথের বাঁকে বাঁকে,

আম কাঁঠাল আর জামরুল ঝুলছে

গাছের শাখে শাখে।

ছোট্ট ছোট্ট পুকুর জলে

ভেসে ওঠে- মাছ,

মাছ শিকারে জলে নামছে

গাঁয়ের পাতি হাঁস।

অস্ত-পারে সূর্য রাঙলে

গগন চড়ে পাখি,

ভিনদেশী তুই দেখলে রে তোর

জুড়াবে দু আঁখি।

জারি সারি ভাটিয়ালি

বাংলা গানের প্রাণ,

বাংলা মায়ের রূপের ঢালি

খোদার অশেষ দান।



লাইক করুন