খন্দকার শাহ আলম মন্টুঃ চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২আসনের মাননীয় সংসদ সদস্যদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের কোর্ট এলাকার তৃতীয় তলার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। নেতৃবৃন্দ সাংসদদের ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা সংস্কার, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তারা চুয়াডাঙ্গার সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জনাব হাসানুজ্জামান সজিব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সেক্রেটারি প্রকৌশলী তুষার ইমরান সরকার, জয়েন্ট সেক্রেটারি মোঃ আলিমুজ্জামান ও মনিরুজ্জামান সোহেল, জেলা মুজাহিদ কমিটির সদর মুফতি আব্দুস সালাম, ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সেক্রেটারি মাওলানা সাজিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ নাজিম উদ্দীন ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ জেলা ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গাকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলায় রূপান্তর করা সম্ভব হবে। সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।