বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম চুয়াডাঙ্গা-১ ও -২ আসনের সাংসদদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা দামুড়হুদায় ভাড়াটে বাহিনীর তাণ্ডব: দুই ভাই মৃত্যুর মুখে, উত্তাল রাজপথ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সেন্টমার্টিনের সাংবাদিক আ. মালেক বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য ও ভি ডব্লিউ বি চাউল বিতরণ  দর্শনায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম মামলায় আওয়ামী লীগের ৪ কর্মী গ্রেফতার  প্রসিকিউটর সুলতানকে সরাতে দেড় মাস আগে চিঠি দিয়েছিলেন তাজুল ইসলাম

জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে শহরের ৩ টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশ থাকায় সেখানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পযন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় শহরের বনলতা বেকারীকে ৫০ হাজার, রাতুল বেকারীকে ৫০ হাজার এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

এসময় তিনি জানান, কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পন্য ব্যবহার করা সহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

অভিযানে জয়পুরহাট র‍্যাব

ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুস সালাম সহ র‍্যাব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 



লাইক করুন