বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম চুয়াডাঙ্গা-১ ও -২ আসনের সাংসদদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা দামুড়হুদায় ভাড়াটে বাহিনীর তাণ্ডব: দুই ভাই মৃত্যুর মুখে, উত্তাল রাজপথ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সেন্টমার্টিনের সাংবাদিক আ. মালেক বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য ও ভি ডব্লিউ বি চাউল বিতরণ  দর্শনায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম মামলায় আওয়ামী লীগের ৪ কর্মী গ্রেফতার  প্রসিকিউটর সুলতানকে সরাতে দেড় মাস আগে চিঠি দিয়েছিলেন তাজুল ইসলাম

লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে অপসারণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন।’

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মনসুর সাহেব একজন হিরো। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মানুষগুলো এই দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সিস্টেমকে ঠ্যাক দিছে এবং রিভাইভ করেছে–তাদের প্রধান তিনি। এইরকম একজন হিরোকে যদি মব করে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হয়–আমি দুঃখিত! আপনারা এখনো লায়েক হন নাই। আপনারা মানুষকে সম্মান দিতে শিখেন নাই। লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন।

আ ভেরি ব্যাড ডে ফর বাংলাদেশ!’

এর আগে বুধবার দুপুরে আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. মোস্তাকুর রহমানকে। বিকেল পৌনে চারটায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। একটিতে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। অন্য প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।,

গভর্নর পদে পরিবর্তনের খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় ব্যাংকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অফিসে এসে অপসারণের খবর জানতে পারেন আহসান এইচ মনসুর। কার্যালয় ত্যাগের সময় সাংবাদিকরা নতুন গভর্নর নিয়োগ ও পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করিনি। তবে খবরে শুনেছি।’ এরপর আর কোনো মন্তব্য না করেই চলে যান তিনি।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।’ তিনি আরও বলেন, ‘নতুন সরকারের যে কর্মসূচি আছে, যে অগ্রাধিকার আছে এবং যে চিন্তাভাবনা আছে—এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন হবে। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।’



লাইক করুন