বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম চুয়াডাঙ্গা-১ ও -২ আসনের সাংসদদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা দামুড়হুদায় ভাড়াটে বাহিনীর তাণ্ডব: দুই ভাই মৃত্যুর মুখে, উত্তাল রাজপথ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সেন্টমার্টিনের সাংবাদিক আ. মালেক বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য ও ভি ডব্লিউ বি চাউল বিতরণ  দর্শনায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম মামলায় আওয়ামী লীগের ৪ কর্মী গ্রেফতার  প্রসিকিউটর সুলতানকে সরাতে দেড় মাস আগে চিঠি দিয়েছিলেন তাজুল ইসলাম

সৌদি আরবের পোলট্রি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: সৌদি আরব জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তার স্বার্থে ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (Saudi Food and Drug Authority – SFDA) জানিয়েছে, উচ্চমাত্রার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (HPAI) ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষিদ্ধ দেশের তালিকায় বাংলাদেশ, আফগানিস্তান, জার্মানি, ইরান, চীন, ভারত, যুক্তরাজ্য, মিশর, জাপানসহ ৪০টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, কানাডা, মালয়েশিয়া সহ ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানি স্থগিত করা হয়েছে।

খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানায়, এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী বার্ড ফ্লুর পরিস্থিতির ওপর নির্ভর করে সময়-সুযোগে পর্যালোচনা করা হবে। তবে, তাপপ্রক্রিয়াজাত মুরগির মাংস এবং সংশ্লিষ্ট পণ্য স্বাস্থ্যমান পূরণ করলে আমদানি করা যাবে, যা শুধুমাত্র অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্য সনদ অনুযায়ী সম্ভব হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, ঝুঁকি মূল্যায়নের পর পরিস্থিতি বদলালে নিষেধাজ্ঞা শিথিল বা বাড়ানো হতে পারে। তবে, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।



লাইক করুন