খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।প্রশাসনের একার পক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।
সভায় আরো উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা শারমিন আক্তার, থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, মিনাজ উদ্দিন, আসাদুল হক মিকা, সোয়ানুর রহমান, আশিকুর রহমান ওল্টু, বিপুল জোয়ার্দ্দার, এমদাদুল হক, মাহবুবুর রহমান, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসাইন টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মাহের আলী, সেক্রেটারী মসলেম উদ্দিন, উপজেলা জামায়াতের রোকন শরিফুল ইসলাম পিন্টু প্রমূখ। সভায় আলোচনায়
উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।