বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা! দুমকিতে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ৫ জনকে জখম, এজাহারের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ জীবননগর নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিনকে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লালটু আর নেই দর্শনায় আদিবাসীদের মাঝে স্যানিটেশন বিষয়ক ওরিয়েন্টেশন ও সামগ্রী বিতরণ পটুয়াখালীর দুমকিতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: নারীসহ জখম ৫, আশঙ্কাজনক ২ লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম চুয়াডাঙ্গা-১ ও -২ আসনের সাংসদদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

দর্শনায় আদিবাসীদের মাঝে স্যানিটেশন বিষয়ক ওরিয়েন্টেশন ও সামগ্রী বিতরণ

সুমন হুসাইন,স্টাফ রিপোর্টাঃ দর্শনায় আদিবাসী জনগোষ্ঠীর মাঝে স্যানিটেশন বিষয়ে ওরিয়েন্টেশন ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করেছে মৌচাক সমাজ উন্নয়ন সংস্থা। বুধবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১৭ জন নারী ও পুরুষ আদিবাসীকে স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং তাদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সাবান, হারপিক, বালতি, ব্রাশ, বদনা ও খাবার।

মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি তক্কেল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার শাহিনুজ্জামান পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজার মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আওয়াল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌচাকের কর্মকর্তা জিল্লুর রহমান।



লাইক করুন