আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধিঃ জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘ নিরাপদ সড়ক আমাদের অধিকার ও দায় ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১২১তম আসরে শিক্ষক শঙ্করী পাঠকের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক মনি গাঙ্গুলি, সুমি খাতুন। সঞ্চালনা করেন অমিত চক্রবর্তী ।
পাঠচক্রে উপস্থিত ছিলেন শিক্ষক সাবিহা নাসরীন, শান্তি সাহা, দিলারা বেগম, সুমি খাতুন, তাসমেরি আক্তার প্রমুখ।
পাঠচক্রের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন শিশু শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে সেঁজুতি বিদ্যানিকেতনের প্রাক্তন শিক্ষার্থী এবং সেঁজুতি সাহিত্য সংসদের সদস্য খোরশেদ আলম রাব্বি গতকাল চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়।