বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা! দুমকিতে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ৫ জনকে জখম, এজাহারের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ জীবননগর নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিনকে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লালটু আর নেই দর্শনায় আদিবাসীদের মাঝে স্যানিটেশন বিষয়ক ওরিয়েন্টেশন ও সামগ্রী বিতরণ পটুয়াখালীর দুমকিতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: নারীসহ জখম ৫, আশঙ্কাজনক ২ লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম চুয়াডাঙ্গা-১ ও -২ আসনের সাংসদদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

পটুয়াখালীর দুমকিতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: নারীসহ জখম ৫, আশঙ্কাজনক ২

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুমকি গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুমকি গ্রামের আবুল হোসেন গং ও সিদ্দিক মৃধা গংদের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্দিক মৃধার নেতৃত্বাধীন একদল লোক আবুল হোসেনের পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন:

সাফিয়া বেগম (৪৫),সোহরাব হাওলাদার (৬৫),আবুল হোসেন (৬৮),মুছা (২২),হানিফ হাওলাদার (৬২) আহতদের দ্রুত উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



লাইক করুন