বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এমপি অ্যাড রাসেল নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ: জুলুম এবং অন্যায় করে বেশি দিন টিকে থাকা যায় না  বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ সারা দেশে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী শালিখায় বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন : মাগুরা জেলা প্রশাসক নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত  আলমডাঙ্গা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি এডভোকেট রাসেল,মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে  আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট রাসেলকে সংবর্ধনা বেলকুচিতে চুরির অপবাদে যুবককে নির্যাতন, থানায় মামলা  হাজিরা খাতায় ভূয়া স্বাক্ষর, প্রশিক্ষণ ও বীজ পাননি তালিকাভুক্ত কৃষকরা জাতীয় সংগীত লিখতে না পারায় তেঁতুলিয়ায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয়

শালিখায় বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন : মাগুরা জেলা প্রশাসক

মুন্সী হাবিবুল্লাহ: শালিখা (মাগুরা) প্রতিনিধি : বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন মাগুরা জেলা প্রশাসক, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

এসময় তিনি শালিখা থানা পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সেবাদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি শালিখা উপজেলা ভূমি অফিস ও ধনেশ্বরগাতি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রম, নামজারি, খাজনা আদায় ও ডিজিটাল সেবার অগ্রগতির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এরপরে জেলা প্রশাসক শালিখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রম ও উন্নয়ন অগ্রগতি বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়া তিনি ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় সরকার কার্যক্রম ও জনসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সফরকালে জেলা প্রশাসক আশ্রয়ণ কেন্দ্র, দারিদ্র্য বিমোচন কর্মসূচি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পসমূহের সুষ্ঠু বাস্তবায়ন, গুণগত মান বজায় রাখা ও সময়মতো কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

 



লাইক করুন