শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলা মূল্যবৃদ্ধির চাপে পুষ্টিহীনতা উদ্বেগজনক: দেশে ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টিতে জমিজমা বিরোধে সংঘর্ষ: পিতা-পুত্রসহ ৭ জন আহত, ঘরবাড়ি ও ৩ টি মোটরসাইকেল ভাংচুর আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির দৌলতখানে অর্ধশতাধিক পরিবার পেল ‘নির্ভর ফাউন্ডেশন’ এর ইফতার সামগ্রী   ফেব্রুয়ারিতে দেশে ১০ ভূমিকম্প, সর্বশেষ সাতক্ষীরাকেন্দ্রিক ৫.৪ মাত্রা ভূমি খাতের সমস্যা দূরীকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর যাদুর ধোঁয়া  জনগণ কথন..  চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গার সেই ‘মুকুটহীন সম্রাট’ নুরুজ্জামান লাল্টুর বিদায়: এক রক্তাক্ত ইতিহাসের সমাপ্তি

জনগণ কথন.. 

মাননীয় প্রধানমন্ত্রী

জনাব তারেক রহমান,

আমি জনগণ বলছি..।

আমি বা আমার মতো এদেশের জনগণ যারা… তারা মুখিয়ে ছিল একবুক প্রত্যাশা নিয়ে..এবার বুঝি দিন বদলাবে.! এবার বুঝি আমার বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে থাকা দীর্ঘদিনের সংক্রামক ব্যধীগুলো দূর হবে..! এবার বুঝি বাংলাদেশ Bad Politics এর Bad Practice গুলোর কবল থেকে মুক্ত হয়ে জনবান্ধন সত্যিকারের গণপ্রজাতন্ত্রে পরিণত হবে..! এক নতুন ভোরের আশায় রাতভর অপেক্ষায় থাকা সাধারণ ‘জনগণ’ যে সকাল দেখছে.. তাতে দিনের আলামত ভাল ঠেকছে না..! Morning shows the day…!! মনে হচ্ছে “যে লাউ সেই কদু” টাইপের পথেই চলতে শুরু করেছে দেশ! স্বপ্নভঙ্গ হচ্ছে আমাদের জনগণের..!

আপনার ব্যক্তিগত Good Practice গুলো দেখে আমরা জনগণ আশান্বিত হচ্ছিলাম… আপনি বদলেছেন, তাই বিশ্বাস ছিল আপনি দেশটাকে এবার বদলাবেন..! আপনার নেয়া দাপ্তরিক ছোট ছোট সিদ্ধান্তগুলো দিন বদলের ইঙ্গিত দেয়..! আমরা জনগণ, তবুও টানাপোড়েনের মাঝেও স্বপ্ন দেখি… বদলাবে দেশ! কিন্তু হায়..! আমরা দেখতে পাচ্ছি.. আপনি বালিতে পানি ঢালছেন..! কারণ যাদেরকে নিয়ে আপনি সরকার গঠন করলেন… তাদের লাগাম আপনার হাতে আছে কি?? তারা আপনার “I have a plan” স্লোগানকে ধারণ করে কাজ করছে কিনা.. সে খবর আপনি রাখেন কি..??

দেশ চালানো যেমন কঠিন, আবার তেমনি সহজ! শুধু জনগণের পালসটা বুঝতে হয়! দুচারটা মৌলিক বিষয়ে শতভাগ স্বচ্ছতা ও সফলতা আনতে পারলেই কিন্তু জনগণের মন পাওয়া যায়…রাষ্ট্রের নায়ক হওয়া যায় —

বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতায় আনা,

নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ,

চিকিৎসা ব্যবস্থাকে সর্বসাধারণের সক্ষমতায় আনা,

সঠিক আইনশৃঙ্খলার মাধ্যমে জানমালের সামাজিক নিরাপত্তা বিধান,

কর্মসংস্থানের ব্যবস্থা ও লবিং ফ্রি করা,

শিক্ষাব্যবস্থা মেধাভিত্তিক ও যুগোপযোগী করা,

দালালবৃত্তি দূর করে কৃষকের ন্যয্য হিস্যা নিশ্চিত করা,

ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করা,

মাদকসহ সকল অবৈধ ব্যবসা বন্ধ করা,

প্রচার মাধ্যমে অবক্ষয় রোধ করে Social Safety-net বজায় রাখা,

প্রতিটি নাগরিক সুবিধা নিয়মতান্ত্রিকভাবে নিশ্চিত করা,

….আরও অনেক অনেক কিছু আছে, আপনিও সেটা জানেন, তবে এই মৌলিক খাত গুলোতে গুরুত্বের সাথে হাত দিয়ে একটা একটা করে সমাধানের পদক্ষেপ নিলেই তো দেশটা রোগমুক্ত হয়..! জনগণ খুশী হয়, শান্তিতে থাকে। এই সহজ সমীকরণ আপনারা কি বোঝেননা??

আপনার মন্ত্রীবাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কতিপয় সদস্য কী কী করছেন তা কি জানেননা..??

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজে গুরুত্ব না দিয়ে কেও চাঁদাবাজি সংজ্ঞায়িত করে, কেও ভাষানিয়ে নতুন গবেষণায় মেতেছে, কেও প্রতিপক্ষের পিছে লেগে আছে, কেও মসজিদে গিয়েও তেল মারতে মারতে নিজেকে আপনার উম্মত বানিয়ে ফেলে, কেও সাতপাঁচ না বুঝে প্রেস কনফারেন্স করে, সঠিক পরিকল্পনা না করে আইনশৃঙ্খলার নামে রাস্তাঘাটে ওপেন হ্যারাজমেন্ট শুরু হয়েছে, প্রশাসনের সেই গতানুগতিক দ্রুততম রদবদল, সবশেষে বাংলাদেশ ব্যংকের গভর্নর নিয়োগ নিয়ে এক নাটক মঞ্চায়িত হলো….. এসবের কিছুই কি আপনি দেখেননা বা জানেননা..??!!!

হয়তো জানেন, বা হয়তো আপনাকে জানতে দেয়া হয়না..! কিন্তু আমি হলফ করে বলতে পারি…. এসব ঘটনা নিয়ে জনগণের মনে মাথায় কী অনুভূতির সৃষ্টি হয়, জনগণ কী মতামত দেয়, তা আপনি অবশ্যই জানেননা! জানলে আপনার প্রজাতন্ত্রে এসব হয়তো হতে দিতেননা।

সোশাল মিডিয়ায় দু চারটা পোস্ট দেখলেই তো জনগণের পালস্ বোঝা যায়! আপনি দয়া করে একটি সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল গঠন করুন। বাংলাদেশে বসবাসরত এবং প্রবাসী বাংলাদেশী জনগণ প্রতি দিনে রাতে আপনার সরকারে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে কী মতামত দিচ্ছে সেটা মনিটর করুন, অনুধাবন করুন, বোঝার চেষ্টা করুন জনগণ কী চায় আর কী চায়না..!

আপনারা জনগণের জন্য রাষ্ট্র পরিচালনা করেন বলে দাবী করেন অথচ জনগণের পালস্ টাই বোঝেননা! আপনারা রাজনীতিবিদরা যখন ক্ষমতায় আসেন, তখন গাছের গোড়া কেটে আগায় পানি ঢালেন!

বাংলাদেশের জনগণ অলস জাতি নয়, তারা পরিশ্রমী। খেয়ে পরে নির্ভেজাল একটু বেঁচে থাকতে চায়, একটু শৃঙ্খলা চায়, একটু খোলা হাওয়ায় শ্বাস নিয়ে চায়! আপনাদের রাজনীবিদদের বারংবার সিস্টেম লসের পূণরাবৃত্তির দৌরাত্মে জনগণের শ্বাস বন্ধ হয়ে আসে….!!

অনেক চড়াই উৎরাই এর পর আপনি দায়িত্ব নিয়েছেন…. জনগণ ম্যান্ডেট দিয়েছে…! এবার একটু জনগণের শ্বাস নেবার ব্যবস্থা করুন.

কলমঃ

মালিয়া মেহনাজ শারিয়া



লাইক করুন