শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলা মূল্যবৃদ্ধির চাপে পুষ্টিহীনতা উদ্বেগজনক: দেশে ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টিতে জমিজমা বিরোধে সংঘর্ষ: পিতা-পুত্রসহ ৭ জন আহত, ঘরবাড়ি ও ৩ টি মোটরসাইকেল ভাংচুর আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির দৌলতখানে অর্ধশতাধিক পরিবার পেল ‘নির্ভর ফাউন্ডেশন’ এর ইফতার সামগ্রী   ফেব্রুয়ারিতে দেশে ১০ ভূমিকম্প, সর্বশেষ সাতক্ষীরাকেন্দ্রিক ৫.৪ মাত্রা ভূমি খাতের সমস্যা দূরীকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর যাদুর ধোঁয়া  জনগণ কথন..  চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গার সেই ‘মুকুটহীন সম্রাট’ নুরুজ্জামান লাল্টুর বিদায়: এক রক্তাক্ত ইতিহাসের সমাপ্তি

দৌলতখানে অর্ধশতাধিক পরিবার পেল ‘নির্ভর ফাউন্ডেশন’ এর ইফতার সামগ্রী  

ভোলা প্রতিনিধি:ভোলার দৌলতখান উপজেলায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভর ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আবি আব্দুল্লাহ কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপকারভোগী পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় নিত্যপণ্যসমৃদ্ধ ইফতার প্যাকেট।

২০২৪ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠার পর থেকেই নির্ভর ফাউন্ডেশন সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল মানুষের সহায়তায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ তাদের অন্যতম বার্ষিক উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রাজিব হাসান রিয়াদ বলেন, “দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজের অসহায় মানুষের পাশে থাকতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”

সাধারণ সম্পাদক মো. আল-আমীন বলেন, “এটি দয়া নয়, বরং রোজাদার ভাই-বোনদের প্রতি ভালোবাসার প্রকাশ। আমাদের এই সামান্য উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে—এটাই প্রত্যাশা।”

প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া তরুণদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে সংগঠনটি আরও বড় পরিসরে কাজ করবে বলে তিনি আশাবাদী।

সভাপতি আসাদ হোসাইন জানান, এই আয়োজন সফল করতে অনেকেই অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সৌরভ, সাংগঠনিক সম্পাদক লিখন আহমেদ তুহিন, সহকারী নারী ও পথশিশু বিষয়ক সম্পাদিকা আফরিন সাদিয়া, স্বেচ্ছাসেবী শাকিল আহমেদ পারাবী, আশরাফুল ইসলাম সুমন, মহিদুর রহমান ও ইয়াসিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রতিটি ইফতার প্যাকেটে ছিল—১ কেজি ৫০০ গ্রাম মুড়ি, ১ কেজি ৫০০ গ্রাম ছোলা, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও ১০০ গ্রাম ইসবগুল।

আয়োজকরা জানান, পরিমাণ সীমিত হলেও সাধ্যমতো সহায়তার চেষ্টা করা হয়েছে।



লাইক করুন