শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলা মূল্যবৃদ্ধির চাপে পুষ্টিহীনতা উদ্বেগজনক: দেশে ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টিতে জমিজমা বিরোধে সংঘর্ষ: পিতা-পুত্রসহ ৭ জন আহত, ঘরবাড়ি ও ৩ টি মোটরসাইকেল ভাংচুর আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির দৌলতখানে অর্ধশতাধিক পরিবার পেল ‘নির্ভর ফাউন্ডেশন’ এর ইফতার সামগ্রী   ফেব্রুয়ারিতে দেশে ১০ ভূমিকম্প, সর্বশেষ সাতক্ষীরাকেন্দ্রিক ৫.৪ মাত্রা ভূমি খাতের সমস্যা দূরীকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর যাদুর ধোঁয়া  জনগণ কথন..  চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গার সেই ‘মুকুটহীন সম্রাট’ নুরুজ্জামান লাল্টুর বিদায়: এক রক্তাক্ত ইতিহাসের সমাপ্তি

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে কারাবন্দি বাবার মৃত্যুর পর এক ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিতে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান তার ছেলে রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫), যিনি সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবারের সদস্যরা জানান, একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন রাকিবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তার বাবার মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলের আবেদন করা হয়।

জানাজার সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী রাকিবুল ইসলামকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, রাকিবের বাবার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। একজন সন্তানের জন্য পিতৃবিয়োগ অত্যন্ত বেদনাদায়ক। এমন পরিস্থিতিতে প্যারোলে এসে জানাজায় অংশ নেওয়াটা নিঃসন্দেহে আবেগঘন মুহূর্ত।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের পর প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে তাকে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুরো সময় তিনি পুলিশি পাহারায় ছিলেন এবং আনুষ্ঠানিকতা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।,



লাইক করুন