নিজস্ব প্রতিবেদক: ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়-এর দায়িত্বে থাকা মন্ত্রী এবং রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
শুক্রবার রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টার-এ রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চেষ্টা করছি একটা টিম ওয়ার্কের মধ্যে জনগণ যাতে কোনো ভোগান্তির শিকার না হয়, সারা বাংলাদেশকে কিভাবে যুক্ত করা যায়। বিশ্বের অন্যান্য দেশে, বিশেষ করে আধুনিক দেশের ভূমি ব্যবস্থায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ সেন্টার চালু আছে। যার সে গিয়ে একটা জায়গায় তার যা সমস্যা সে বলবে, এরপর সে তার সমস্যার সমাধান পাবে। সেখান থেকে ভূক্তোভোগীকে আরও কোনো পাঁচ-ছয় টা ধাপে আর যেতে হবে না। জনগণ যেনো হয়রানি না হয়। এবং কার্যকারী পদক্ষেপ যেনো নেওয়া হয়; সেটার দিকে আমরা চেষ্টা করছি। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে আমরা নতুন কিছু শিখছি।
এ ব্যবস্থাপনা আইন মন্ত্রণালয় দ্বারা অনুদিত হয়। আইনের মাধ্যমেই বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং কিছু কিছু জায়গা যদি সংশোধনী আনতে হয়, তবে আমরা এটা পারলামেন্টে এ বিষয়টি উত্থ্যাপন করবো, এবং অনুমোদনের পর কার্যকর করবো।
তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন। এ সময় রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টর সহ উত্তরের শিল্প ঘন পরিবেশ সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।