শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলা মূল্যবৃদ্ধির চাপে পুষ্টিহীনতা উদ্বেগজনক: দেশে ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টিতে জমিজমা বিরোধে সংঘর্ষ: পিতা-পুত্রসহ ৭ জন আহত, ঘরবাড়ি ও ৩ টি মোটরসাইকেল ভাংচুর আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির দৌলতখানে অর্ধশতাধিক পরিবার পেল ‘নির্ভর ফাউন্ডেশন’ এর ইফতার সামগ্রী   ফেব্রুয়ারিতে দেশে ১০ ভূমিকম্প, সর্বশেষ সাতক্ষীরাকেন্দ্রিক ৫.৪ মাত্রা ভূমি খাতের সমস্যা দূরীকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর যাদুর ধোঁয়া  জনগণ কথন..  চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গার সেই ‘মুকুটহীন সম্রাট’ নুরুজ্জামান লাল্টুর বিদায়: এক রক্তাক্ত ইতিহাসের সমাপ্তি

যাদুর ধোঁয়া 

শাহনাজ পারভীন:

এ ভূমিতে আজ যাদুর ধোঁয়ায় লাল গোলাপের সুগন্ধি হয়েছে ঝাঁঝালো ধোঁয়া আর রং হয়েছে সাদা তাও ধূসর।

চারিদিকে ছিল বিশুদ্ধতা বাতাসের নিঃসৃত নিঃশ্বাস কিন্তু যাদুর বাক্স নিয়ে এগিয়ে যায় একটা নাম” আমি” আমি আমাকে টিকিয়ে রাখতে যাদুর বাক্সে রাখা হয় যাদুর ধোঁয়া যা এক নিমিষেই লাল গোলাপ হয়ে যায় ধূসর সাদা রং।

ঘরের মধ্যে একটা ফুলদানিতে ছিল লাল গোলাপ। প্রতিটা নীড়েই ছিল “নীড়পাতা” সেই নীড়পাতায় ছিল লাল গোলাপ আর বিশুদ্ধতায় সুগন্ধি। হঠাৎ এ হৃদয় খানি থমকে গেলো গভীর রাতে,

ভেসে বেড়ায় অন্ধকারে যাদুর ধোঁয়া যা এক নিমিষেই ধূসর হয়ে গেল ধূসর সাদা রঙের আলখাল্লার পরিপাটি।

এদিকে দাবানল ছড়িয়ে দিল প্রতিটা নীড়ে। নীড়পাতা গুলো মুড়চ্ছে গেল যাদুর ধোঁয়ায়। যাদুর ধোঁয়া জয়লাভের আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল দখল করে নিল কিন্তু হায়!

“যাদুর ধোঁয়া “জয়লাভ এর জন্য হারালো বিশুদ্ধতা আত্মার অস্তিত্বে আত্মীয়। হারালো তার যত্নশীল” নীড়পাতা”।

কেউ না বুঝলেও বিশুদ্ধ আত্মার অস্তিত্বে আত্মীয় ঠিকই বুঝে গেছে তার আত্মা আর বিশুদ্ধ নেই। ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

এ যাদু এমন একটা যাদু যা মানব জাতির জন্য কখনো কল্যান কর আবারও ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেয়।

সময়ের সাথে ও মুখগহ্বরে বসত করে, করে হৃদয় প্রাঙ্গনে।

হঠাৎ যাদুর ধোঁয়ায় আচ্ছন্ন আত্মার কথা শুনতে পায় অদৃশ্যের মালিক।

খুলে গেল কারও ভাগ্য খুঁজে পেল সোনার হরিন। দেখতে পেল নতুনভাবে আবিষ্কার হলো যাদুর বাক্সের সূত্র। কিভাবে সেই যাদুর বাক্স দ্বারা আবারও ফিরে আনবে লাল গোলাপ ও “নীড়পাতা” নষ্ট হবে যাদুর ধোঁয়া।



লাইক করুন