শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ফসলের মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথবাহিনী কার্পাসডাঙ্গায় হিরন বিশ্বাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কপিলমুনিতে কোটিপতির ভবন বাঁচাতে নিসচা’র ব্যানারে মানববন্ধনে হতভম্ব এলাকাবাসী  সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই: এমপি আলীম  কুড়িগ্রামের ফুলবাড়ীতে চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, হাসপাতালে ১৫ ঘন্টা তালাবদ্ধ, থানায় লিখিত অভিযোগ দায়ের ধর্ষণের অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ  তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ পলাশবাড়ীতে শিক্ষক দম্পতির কণ্যা ফাহমিদা মন্ডলের বৃত্তি লাভ মাগুরায় নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীর সংবর্ধনা প্রদান ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, হাসপাতালে ১৫ ঘন্টা তালাবদ্ধ, থানায় লিখিত অভিযোগ দায়ের

আহসান হাবীব দুলাল, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল এলাকায় চুরির অপরাধে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে প্রায় ১৫ ঘণ্টা একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগীর মা ছকিনা বেগম এ ঘটনায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে তার ছেলে সাকিব মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। ছেলের চিৎকার শুনে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফুলবাড়ী থানা পুলিশ। পরে সাকিবকে ফুলবাড়ী পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসার নামে তাকে একটি কক্ষে প্রায় ১৫ ঘণ্টা তালাবদ্ধ রাখা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্ব নার্স জানান আমার আগের শিফটে জেনেই উপস্থিত ছিলেন তিনি আমাকে তালা লাগাতে বলেছিলেন। বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে জানাজানি হলে তারা হাসপাতালে উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে সাব ইন্সপেক্টর মনজুরুল এসে ডিউটিরত নার্সকে বললে কর্তব্যরত নার্স তালা খুলে দেয়।

ফুলবাড়ী থানার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 



লাইক করুন