বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার ২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট এনায়েতপুরে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ‎কাঠের গুদাম পুড়ে ছাই,৫ লক্ষ টাকার ক্ষতি দাবি ‎ তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ বেলকুচিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আলীমের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা, সার ও বোরো ধানের বীজ বিতরণ সিরাজগঞ্জে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ তাড়াশে কলেজ অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা হয়রানির অভিযোগ চৌহালীতে যমুনার ভাঙন আতঙ্ক: হুমকিতে দেড় ডজন শিক্ষা প্রতিষ্ঠান, স্থায়ী তীররক্ষা প্রকল্পের দাবি সলঙ্গা ইউসিবি ব্যাংক উপশাখায় ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘আমি আছি, মরি নাই রে ভাই’

বাদল আহমেদ, বিনোদন প্রতিবেদকঃ মাহিয়া মাহি হচ্ছেন বাংলাদেশি একজন অভিনেত্রী। তার আসল নাম শারমিন আকতার নিপা। ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন।

সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে।

বিষয়টি চোখে পড়ে মাহিয়া মাহিরও। নিজের মৃত্যুর খবরে হতবাক হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন।

সোমবার ফেসবুক পোস্টে মাহি লেখেন, ‘আমি আছি, মরি নাই রে ভাই।’ এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানিয়ে দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

মাহির পেস্টের কমেন্ট বক্সে মেহেদী হাসান নামে একজন লিখেছেন, ‘টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।’

ইয়াসমিন জান্নাত নামে একজন লিখেছেন, ‘এসব মিথ্যা খবর যারা রটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’



লাইক করুন