শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

চাঁদপুরে আগুনে পুড়লো তিন যাত্রীবাহী বাস

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী জৈনপুর পরিবহনের একটি বাসে প্রথমে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি বাসে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে পাশের আরও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং অপর দুটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতলব দক্ষিণ স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ জানান, জৈনপুর পরিবহনের বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 



লাইক করুন