শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, হাসপাতালে ১৫ ঘন্টা তালাবদ্ধ, থানায় লিখিত অভিযোগ দায়ের ধর্ষণের অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ  তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ পলাশবাড়ীতে শিক্ষক দম্পতির কণ্যা ফাহমিদা মন্ডলের বৃত্তি লাভ মাগুরায় নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীর সংবর্ধনা প্রদান ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, চোরাকারবারি আটক উপসাগরীয় উত্তেজনা: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, চোরাকারবারি আটক

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

শনিবার সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উছনা এলাকায় অভিযান চালায়। এ সময় বাইসাইকেলে থাকা মিন্টুকে সন্দেহ হলে তল্লাশি করে সিটের নিচে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

 



লাইক করুন