শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন। শেখ সাঈদ সভাপতি, শাতিল মাহমুদ সম্পাদক নির্বাচিত বিন্দু থেকে বৃত্ত আঁকি  স্বাচ্ছন্দ্যবোধ মিথ্যায় সংবদ্ধ  মেহেরপুর গাংনীতে ছাত্রীরা দ্বায়ের করা মামলায় শিক্ষক কারাগারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বন্ধ হয়ে থাকা এয়ারপোর্টগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। ভাষার অমিয়সুধা প্রসঙ্গে  জামালপুরের গর্ব: বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন আলী আজমের ঐতিহাসিক সাফল্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী নুরুল হক এমপি কে ‘জিওপি নেতৃবৃন্দ’র শুভেচ্ছা আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলা

জামালপুরের গর্ব: বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন আলী আজমের ঐতিহাসিক সাফল্য

আজমা সুরাইয়া,, বিশেষ প্রতিনিধিঃ জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার ধর্মকুড়া বাজার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান আলী আজম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এভিয়েশন খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি দেশের প্রথম Airbus A330 উড়োজাহাজের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব লাভ করে ইতিহাস গড়েছেন।

আলী আজম প্রিন্সিপাল মোঃ সুরুজ্জামান ও শিক্ষিকা মোসাম্মৎ আসমা খাতুনের সুযোগ্য সন্তান। ২০০৭ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমী থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL) অর্জনের মাধ্যমে তাঁর পেশাজীবনের সূচনা। ২০০৮ সালে তিনি ইউনাইটেড এয়ারওয়েজ-এ যোগদান করেন। এরপর ২০১০ সালে রিজেন্ট এয়ারওয়েজ-এ যুক্ত হয়ে দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখেন এবং ২০১২ সালে প্রথমবারের মতো ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০১৪ সালে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্স-এ ক্যাপ্টেন হিসেবে যোগ দেন। শুরুতে তিনি Q400 উড়োজাহাজ পরিচালনা করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি Boeing 737 উড়োজাহাজের ক্যাপ্টেন হিসেবে সফলভাবে ফ্লাইট পরিচালনা শুরু করেন।

পেশাগত উৎকর্ষতার ধারাবাহিকতায় ২০২৪ সালে তিনি Airbus A330 উড়োজাহাজে ফার্স্ট অফিসার (সহকারী পাইলট) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০২৫ সালের শেষের দিকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে কোম্পানির নীতিমালা অনুযায়ী তিনি বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব লাভ করেন—যা দেশের এভিয়েশন ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ঐতিহাসিক অর্জনের বিষয়টি গত ২৩ ফেব্রুয়ারি ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের এক অফিসিয়াল প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করে।

আলী আজমের এই অসাধারণ সাফল্য শুধু তাঁর পরিবার বা জামালপুরবাসীর জন্য নয়, সমগ্র দেশের জন্যই গর্বের বিষয়। তাঁর এই অর্জন নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাবে, অনুপ্রাণিত করবে আকাশ ছোঁয়ার প্রত্যয়ে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি।



লাইক করুন