বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে কুপিয়ে হত্যা  শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণ ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন শ্রীলঙ্কার অনুসন্ধান অঞ্চলে ইরানি যুদ্ধজাহাজ ডুবি, ৩২ জন উদ্ধার রিটের নামে প্রহসন বন্ধ ও অবিলম্বে প্রশাসক নিয়োগ ও নির্বাচন দাবিতে হাউলী ইউনিয়নে মানববন্ধন প্রথমবার ইরানের যুদ্ধবিমান ধ্বংস করল ইসরাইল গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরিধান করে ইজিবাইক ছিনতাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো নুরকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনআস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে-এমপি মনজুরুল ইসলাম সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে আবার ইরানের হামলা

আলমডাঙ্গায় রমজানে পচা-বাসি খাবার বিক্রি: উত্তম মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান মাসেও ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি মিষ্টির দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে আলমডাঙ্গা পৌর কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। এ সময় ‘উত্তম মিষ্টান্ন ভান্ডার’-এ পচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষা আইনে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার ইন্সপেক্টর মাহফুজ রানা। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম।

রমজানের মতো সংযম ও পবিত্রতার মাসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।



লাইক করুন