বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে কুপিয়ে হত্যা  শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণ ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন শ্রীলঙ্কার অনুসন্ধান অঞ্চলে ইরানি যুদ্ধজাহাজ ডুবি, ৩২ জন উদ্ধার রিটের নামে প্রহসন বন্ধ ও অবিলম্বে প্রশাসক নিয়োগ ও নির্বাচন দাবিতে হাউলী ইউনিয়নে মানববন্ধন প্রথমবার ইরানের যুদ্ধবিমান ধ্বংস করল ইসরাইল গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরিধান করে ইজিবাইক ছিনতাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো নুরকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনআস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে-এমপি মনজুরুল ইসলাম সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে আবার ইরানের হামলা

শ্রীলঙ্কার অনুসন্ধান অঞ্চলে ইরানি যুদ্ধজাহাজ ডুবি, ৩২ জন উদ্ধার

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার জলসীমার নিকটবর্তী এলাকায় ইরানের নৌবাহিনীর জাহাজ IRIS Dena ডুবে যাওয়ার ঘটনায় ৩২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। জাহাজটিতে মোট ১৮০ জন আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার ৪ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে BBC।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী Vijitha Herath জানিয়েছেন, ঘটনাস্থল দেশটির জলসীমার বাইরে হলেও তা শ্রীলঙ্কার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে পড়ে। আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী দেশটি উদ্ধার তৎপরতায় সাড়া দেয়।

তিনি আরও জানান, জাহাজের নথি অনুযায়ী এতে ১৮০ জন আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জাহাজটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিজিথা হেরাথ জানান, সাবমেরিন হামলার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তবে ডুবির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।



লাইক করুন