বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে কুপিয়ে হত্যা  শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণ ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন শ্রীলঙ্কার অনুসন্ধান অঞ্চলে ইরানি যুদ্ধজাহাজ ডুবি, ৩২ জন উদ্ধার রিটের নামে প্রহসন বন্ধ ও অবিলম্বে প্রশাসক নিয়োগ ও নির্বাচন দাবিতে হাউলী ইউনিয়নে মানববন্ধন প্রথমবার ইরানের যুদ্ধবিমান ধ্বংস করল ইসরাইল গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরিধান করে ইজিবাইক ছিনতাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো নুরকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনআস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে-এমপি মনজুরুল ইসলাম সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে আবার ইরানের হামলা

সিরাজগঞ্জে অবৈধ দলিল বানিয়ে বাড়ী দখলের অপচেষ্টার প্রতিবাদে সাংবাদিক সন্মেলন 

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ দলিল বানিয়ে অবৈধভাবে বাড়ী দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার চরচালা গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী শেফালী খাতুন গং এর বিরুদ্ধে।

বুধবার সকালে দখলের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী ইমদাদুল হক বেলকুচি প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী ইমদাদুল হক বলেন, ১৯৭৭ সালে  উপজেলার চালা মৌজার ৫৭৪ দাগে আমি ও আমার ভাইগণ যায়গা ক্রয় করে ভোগদখল করে আসছি এবং আমার এক ভাইয়ের যায়গা আমরা দুই ভাই বিক্রয় দলিল মূলে ক্রয় করি। পরবর্তীতে আমার ভাই মৃত আব্দুল মান্নানের স্ত্রী ২০১৩ সালে অবৈধ হেবানামা দলিল মূলে জমি জবর দখল করে। আমি আদালতে মামলা দায়ের করলে আদালত পূর্বে তার স্বামী মৃত আব্দুল মান্নান তার যায়গা ইমদাদুল হকের নিকট পূর্বে বিক্রি করায় তার দলিল অবৈধ ঘোষণা করেন। বিবাদীগণ এখন জোরপূর্বক আমার যায়গা ও স্থাপিত ঘড়বাড়ি দখল নেওয়ার পায়তারা করছেন।

ভুক্তভোগী আরও বলেন, এ নিয়ে বিবাদী শেফালী খাতুন আদালতে মামলা করে ছিলেন। কিন্তু আদালত রায় খারিজ করে দিয়েছেন। এই জবরদখলমূলক কর্মকাণ্ড বন্ধে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।



লাইক করুন