হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ঐতিহ্যবাহী কালীবাড়ি হাট জনসমাগম করে হাটের ডাক দিয়েছে পৌর প্রশাসন। ৯ মার্চ সোমবার দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আগামী এক বছরের জন্য ডাক দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়ন (৪৯৪) এর সাধারণ সম্পাদক আব্দুল মোতাল্লিব সরকার বকুল ২য় বারের মতো পৌরসভার কালিবাড়ি হাটে এক কোটি ছয় লাখ এক হাজার টাকা ডাকের বিনিময়ে ইজারাদার হিসেবে ডাক পেয়েছেন। জাতীয় ও স্থানীয়,আঞ্চলিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন এলাকার অংশগ্রহণকারী ঠিকাদাররা টেন্ডার জমা দেয়ার পর জনসমাগম করে হাটের ডাক দিয়েছেন স্থানীয় সরকার। নিয়ম অনুযায়ী পৌর প্রশাসক এর পরিচালনায় সর্বোচ্চ ডাকের মাধ্যমে ইজারা পায় আব্দুল মোতাল্লিব সরকার বকুল। তিনি সাংবাদিকদের জানান,বিগত সময়ে ন্যায় এ বছরেও হাটের ক্রেতা-বিক্রেতার কাছ থেকে সরকারি নিয়ম অনুযায়ী টোল বা খাজনা আদায় করা হবে। পৌর প্রশাসক সহকারি কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার জানান,এটি স্থানীয় অর্থনীতির সাথে যুক্ত এবং এর মাধ্যমে সরকারি রাজস্ব আদায় হয়ে থাকে।