সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ যমুনা ব্যাংক এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ পলাশবাড়ীতে অগ্নিকান্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত: পরিদর্শনে ইউএনও   ঐতিহ্যবাহী কালীবাড়ি হাটের পুনঃরায় ইজারাদার হিসেবে ডাক পেয়েছেন বিএনপি নেতা বকুল  ইরানের হামলায় জর্ডানে মার্কিন থাড রাডার ধ্বংসের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে চুয়াডাঙ্গায় ঠান্ডা-গরমে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, বেশি আক্রান্ত শিশু-বয়স্করা চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা দুর্নীতির দায়ে বদলি: চেয়ার ছাড়তে নারাজ মেঘনা পাড়ের আখনের হাটে হাঁকডাক দিয়ে বিক্রি, প্রশাসনের নজরদারি জোরদারের দাবি চুয়াডাঙ্গায় হারানো ২৮টি মোবাইল ও প্রতারণার ১.১৯ লক্ষ টাকা উদ্ধার: ভুক্তভোগীদের মুখে হাসি স্থানীয় সরকারে নির্বাচন উপযোগী হচ্ছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান

সিরাজগঞ্জ যমুনা ব্যাংক এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে যমুনা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ  শাখা’র আয়োজনে- দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ই মার্চ) বিকেল ৫ টায় ১৯ তম পবিত্র মাহে রমজানে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এই আলোচনা সভা মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,  যমুনা ব্যাংক পিএলসি’র ইমাম মোঃ ওমর ফারুক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, যমুনা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার ম্যানেজার শফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিপি এনজিওর নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক  জুয়েল রানা, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। এসময়ে আরও উপস্থিত ছিলেন, , যমুনা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার অনুপকুমার ঘোষ, কর্মকর্তা আলম হোসেন সহ  যমুনা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের সকল কর্মকর্তা- কর্মচারী, গ্রাহক, আলেম-ওলামা,  সুধীজন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া- মোনাজাত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



লাইক করুন