সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের যুবক নিহত “মানবিকতা হারালেন ট্রাফিক সার্জেন্ট গৌরব: জরুরি রোগী নিয়েও রেহাই পেল না গরিব বাইকার, ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী” ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে সরকার: গোলাম পরওয়ার এনআইডি কার্ডে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’, ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ ঘরে ফল-সবজি সংরক্ষণের ভুলে নষ্ট হচ্ছে পুষ্টিগুণ মাহমুদ হাসান খান বাবু, আমরা ভালোবাসি আপনাকে……. ‎বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ মাগুরার জননেতা ও খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের ১১তম মৃত্যুবার্ষিকী আজ হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত অনা হবে। সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।



লাইক করুন