বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গা কৃষি অফিসের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত ইটভাটা ব্যবসায়ী গোপাল চন্দ্র আর নেই,বিভিন্ন মহলের শোক প্রকাশ আলমডাঙ্গায় আমরা ক’জন বন্ধুর অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নালিতাবাড়ী পৌরসভার ৬নংওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার  সলঙ্গায় জোড়পুর্বক ঘরে ডুকে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় ফরিদ বাহিনীর বিরুদ্ধে মামলা চুয়াডাঙ্গায় আ.লীগ নেতাকে মুক্ত করলো বিএনপি নেতা, মুক্ত হয়ে সেই বিএনপি নেতার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করলো ঐ আ.লীগ নেতা! জীবননগরে বিএনপির হামলায় আহত জামায়াত নেতা মফিজুর রহমানের মৃত্যু, ১০ দিন আগে নিহত হন ভাই হাফিজুর রহমান পলাশবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: জনসচেতনতায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া চাঁদপুর সদরের তরপুরচন্ডীতে জেলেদের মাঝে বিতরণ

আলমডাঙ্গা কৃষি অফিসের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১১টার দিকে আলমডাঙ্গা কৃষি অফিস চত্বরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ উচ্চমূল্যের মসলার প্রদর্শনীতে বীজ বিতরণ করা হয়। এই প্রদর্শনীতে আলমডাঙ্গা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ কৃষ্ণ রায়।বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ,উপসহকারী কৃষি অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আশরাফুল আলম।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে মোট ১৩৫ জন কে উচ্চমূল্যের বীজ বিতরণ করা হয়। কৃষকদের মাঝে দেওয়া হয় কাকরোল ১০টা, করলা ১০টা, চিচিঙ্গা ১০টা, লতিকচু ১০টা, মুখিকচু ১০টা, গ্রীঃ টমেটো ১০টা, আদা ৯টা, হলুদ ৮টা, মরিচ ৪টা, মাশরুম ৩টা, গ্রীঃ তরমুজ ১০টা, লিচু ৩টা, আম ৪টা, কলা ৩টা, পেপে ৪ টা, কুল ১০টা, ড্রাগন ১টা, কৃষি প্রযুক্তি গ্রাম ৩টা, ভার্মি কম্পোস্ট ১০টা, ট্রাইকো কম্পোস্ট ৩টা।

প্রধান অতিথি বলেন বর্তমান সরকার কৃষিপন্যের উপর বিশেষ নজর দিয়েছে।সকল প্রকার কৃষি ফসলের সাথে উচ্চমূল্যের মসলা, ফল,মাশরুম প্রভৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। কৃষকদের উৎসাহিত করতে এই সকল প্রদর্শনীর মাধ্যমে ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আত্মনির্ভরশীল কৃষক পরিবার উন্নয়নশীল দেশ গড়তে সর্বোচ্চ ভূমিকা রাখবে।



লাইক করুন