আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ও তরুণ সমাজসেবক আসন্ন পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার হোসেন আনার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র ওয়ার্ডের ভোটার ও বিএনপি নেতাকর্মীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, ঈদুল ফিতর সিয়াম সাধনার মাস তাই মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও একতার বার্তা নিয়ে আসে। এই উৎসব আমাদের ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। বর্তমানে আমরা যেন ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতে পারি, সে প্রত্যাশা করে সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
পৌর বিএনপির নেতা আনোয়ার হোসেন আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ঈদ উদযাপন করতে পারেন এটাই আমার প্রত্যাশা।
বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আনোয়ার হোসেন আনার, নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ডবাসীসহ দেশের সকল জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।