বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টুন খেজুর: কোন জেলায় কত বরাদ্দ পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা, এলাকায় ক্ষোভ সৌদি আরবের পাঠানো ৯২ কার্টন খেজুর নিয়ে বিভ্রান্তি: এখনও মাগুরায় পৌঁছেনি, বলছে প্রশাসন সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে ‘এ্যাবজা’ জোট পুনর্গঠনের উদ্যোগ, গঠিত আহ্বায়ক কমিটি আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার দেশি কাপড় ‘পাকিস্তানি’ বলে বিক্রি: ভোক্তার সঙ্গে প্রতারণা নাকি বাজারের পুরনো কৌশল? দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শালিখায়  প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত 

শালিখা মাগুরা প্রতিনিধি: গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মাগুরার শালিখায়  প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন পক্ষে  প্রস্তুতিমুলজ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিস ইউএনও মো: বনি আমিন ।

এসময় উপস্থিত ছিলেন,সরকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিসা, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, শালিখা থানা অফিসার ইনচার্জ, মোঃ আবু সাইদ,সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আনিসুর রহমান মিল্টন, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার,শালিখা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ সহ উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রস্তুতি মুলক সভায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সরকারি নির্দেশনা মোতাবেক পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যথাযথ মর্যাদায় দিবসটি পালন করার জন্য এবং সবাইকে নিয়ে দিবসটি পালন করার জন্য বলা হয়।

 



লাইক করুন