বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টুন খেজুর: কোন জেলায় কত বরাদ্দ পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা, এলাকায় ক্ষোভ সৌদি আরবের পাঠানো ৯২ কার্টন খেজুর নিয়ে বিভ্রান্তি: এখনও মাগুরায় পৌঁছেনি, বলছে প্রশাসন সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে ‘এ্যাবজা’ জোট পুনর্গঠনের উদ্যোগ, গঠিত আহ্বায়ক কমিটি আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার দেশি কাপড় ‘পাকিস্তানি’ বলে বিক্রি: ভোক্তার সঙ্গে প্রতারণা নাকি বাজারের পুরনো কৌশল? দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার হতাশা দূর করে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরে প্রতিপক্ষ পাকিস্তানকে তাদের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান। জবাবে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

পাকিস্তানের ব্যাটিং অর্ডার ভেঙে দেন তরুণ পেসার নাহিদ। মাত্র ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এটিই তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট লাভ করেন।

১১৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ২৭ রান তুললেও মাত্র ৪ রান করে ফিরে যান সাইফ। তবে অপর প্রান্তে তাণ্ডব চালিয়ে যান তামিম। মাত্র ৩২ বলে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন এই ওপেনার।

পাওয়ার প্লের শেষ ওভারে নাহিদের হাতে বল তুলে দিয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেন অধিনায়ক মিরাজ। আক্রমণে এসেই প্রথম উইকেট এনে দেন নাহিদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে দেন তিনি। মিরাজ ও তাসকিনও পরে উইকেট শিকারে যোগ দেন। শেষ উইকেটে ফাহিম আশরাফ ও আবরার আহমেদ ৩২ রানের জুটি গড়লে পাকিস্তান একশো রানের গণ্ডি পার করে।



লাইক করুন