শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি আলমডাঙ্গায় গীতাঞ্জলী ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির ”নারীর জন্য নিরাপদ বিশ্ব” শিরোনামে একুশে পাঠচক্রের আসর অনুষ্ঠিত  গলাচিপায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।   আলমডাঙ্গা উপজেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে ন্যায্যমূল্যে চাল-আটা বিক্রি, উপকৃত নিম্ন ও মধ্যবিত্ত মানুষ যমুনা ফিউচার পার্কে স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন

আলমডাঙ্গায় গীতাঞ্জলী ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গা গীতাঞ্জলী ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১২ মার্চ বিকেল ৩টায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। প্রধান অতিথি বলেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই গীতাঞ্জলী ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি সমাজের বিত্তবানদের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হাজী মীর মঞ্জু মাস্টার, পুরো বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু এবং মাগরিবুর রহমান মাগরিব, মোবারক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতাঞ্জলী ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন (গেলা)।এ সময় আরও উপস্থিত ছিলেন গীতাঞ্জলী ক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, কোষাধ্যক্ষ মো. ওলিদুন্নবীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসের ২২ রমজান উপলক্ষে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের নেতৃবৃন্দ।



লাইক করুন