শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি আলমডাঙ্গায় গীতাঞ্জলী ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির ”নারীর জন্য নিরাপদ বিশ্ব” শিরোনামে একুশে পাঠচক্রের আসর অনুষ্ঠিত  গলাচিপায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।   আলমডাঙ্গা উপজেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে ন্যায্যমূল্যে চাল-আটা বিক্রি, উপকৃত নিম্ন ও মধ্যবিত্ত মানুষ যমুনা ফিউচার পার্কে স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন

চাঁদপুরে মাদক প্রতিরোধে অস্থায়ী চেকপোস্ট, তল্লাশি ও সচেতনতা কার্যক্রম

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর। সোমবার (০৯ মার্চ ২০২৬) হাজীগঞ্জ থানাধীন রামগঞ্জ রোড এলাকায় এ চেকপোস্ট পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন বিভিন্ন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় মাদক পরিবহন ও সেবনের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি পথচারী ও যাত্রীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান ও সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তারা জানান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত অভিযান, তল্লাশি ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



লাইক করুন