শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি আলমডাঙ্গায় গীতাঞ্জলী ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির ”নারীর জন্য নিরাপদ বিশ্ব” শিরোনামে একুশে পাঠচক্রের আসর অনুষ্ঠিত  গলাচিপায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।   আলমডাঙ্গা উপজেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে ন্যায্যমূল্যে চাল-আটা বিক্রি, উপকৃত নিম্ন ও মধ্যবিত্ত মানুষ যমুনা ফিউচার পার্কে স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন

চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে ন্যায্যমূল্যে চাল-আটা বিক্রি, উপকৃত নিম্ন ও মধ্যবিত্ত মানুষ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে সরকার অনুমোদিত ওএমএস (Open Market Sale) কার্যক্রমের মাধ্যমে ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। এর ফলে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সরকারি এই কর্মসূচির আওতায় ওএমএস ডিলার ও ৭ নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা মাল নিয়মিতভাবে নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রি করে যাচ্ছেন। সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব থেকে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া।

ডিলার মোস্তফা মাল জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সঠিক ওজন ও স্বচ্ছতার সাথে এলাকার মানুষের মাঝে চাল ও আটা বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, “সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, এই কার্যক্রমের মাধ্যমে এলাকার অনেক মানুষ উপকৃত হচ্ছেন। ভবিষ্যতেও সততা ও দায়িত্বশীলতার সাথে এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ওএমএস কার্যক্রমের কারণে তারা ন্যায্যমূল্যে চাল ও আটা কিনতে পারছেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের জন্য অনেকটা স্বস্তির বিষয়।



লাইক করুন