শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি আলমডাঙ্গায় গীতাঞ্জলী ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির ”নারীর জন্য নিরাপদ বিশ্ব” শিরোনামে একুশে পাঠচক্রের আসর অনুষ্ঠিত  গলাচিপায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।   আলমডাঙ্গা উপজেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে ন্যায্যমূল্যে চাল-আটা বিক্রি, উপকৃত নিম্ন ও মধ্যবিত্ত মানুষ যমুনা ফিউচার পার্কে স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন

ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের জন্য গত বছরের ৯ ডিসেম্বর ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে। বর্তমান সরকার সেবাবান্ধব পুলিশ গঠন, পুলিশের নৈতিক মনোবল পুনর্গঠন, অনলাইন অভিযোগ ব্যবস্থা সম্প্রসারণ ও পুলিশ কমিশন অধ্যাদেশ পুনঃনিরীক্ষণ করার পরিকল্পনা করেছে।

রাষ্ট্রপতি আরও জানান, ২০২৫ সালে ৭৯১ জনকে সাব-ইন্সপেক্টর এবং ৮,০১১ জনকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই বছরে কনস্টেবল থেকে এসআই পর্যন্ত ৩,৫৬০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশে আরও ৪,০০০ সাব-ইন্সপেক্টর ও ১০,০০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ১৮০টি শূন্যপদে সার্জেন্ট নিয়োগ চূড়ান্ত করা হবে।

রাষ্ট্রপতি কারাগার ব্যবস্থাপনায় আধুনিকীকরণ, নতুন কারাগার চালু, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, ‘১৬১৯১’ কল সেন্টার ও ডিজিটাল বন্দি ব্যবস্থাপনার উদ্যোগের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জুয়া, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস প্রতিরোধে বিশেষ অভিযান চলবে।

ভাষণ চলাকালে বিরোধীদল জামায়াতের সংসদ সদস্যরা প্রতিবাদ জানায় এবং ওয়াক আউট করেন। রাষ্ট্রপতি বক্তব্য শেষে সংসদ ছেড়ে যান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদের প্রথম অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।



লাইক করুন