শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীর গারো পাহাড়ে অভিনব কায়দায় সিসি ব্লক তৈরির কারখানা চলছে ! আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাংবাড়ীয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, মূল্য তালিকা না থাকায় দোকানিকে জরিমানা আলমডাঙ্গায় ভাংবাড়ীয়া ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আলমডাঙ্গায় পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেনাপোলে ৬ কোটি টাকার শাড়ি ও প্রসাধনী জব্দ মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন গাংনীতে ভাড়াটিয়াদের বিরুদ্ধে বাড়ি ও জমি দখলের অভিযোগ,  তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ফাল্গুনের শেষভাগে রাজধানীতে শিলাবৃষ্টি, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বেনাপোলে ৬ কোটি টাকার শাড়ি ও প্রসাধনী জব্দ

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও প্রসাধনী সামগ্রী কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জব্দ করেছে। বেকিং পাউডার আমদানির ঘোষণা দিয়ে ভারত থেকে আনা একটি চালানে এসব পণ্য গোপন রাখা হয়েছিল।

কাস্টমস সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ রাতে বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেডে যৌথ অভিযান চালানো হয়। সাফা ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠান ১০০ প্যাকেজ বেকিং পাউডার আমদানির ঘোষণা দেয়। পণ্য খালাসের সময় সন্দেহ হলে চালান খোলা হয় এবং সেখানে বেকিং পাউডারের কোনো অস্তিত্ব না থাকায় তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ৭ হাজার পিস প্রিমিয়াম শাড়ি, ৬ হাজার পিস থ্রি-পিস, ৩০০ পিস টু-পিস, প্রায় ৩০০ কেজি বেবি পোশাক, ৫৫০ পিস ওড়না, প্রায় ৭০০ কেজি ফেসওয়াশ ও বিভিন্ন কসমেটিকস এবং প্রায় ৬০০ কেজি বিশেষ কেমিক্যাল জব্দ করা হয়। আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন যে পণ্যগুলো সরকারের রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে মিথ্যা ঘোষণা ও ভুয়া নথিপত্র ব্যবহার করে আমদানি করা হয়েছিল। জব্দকৃত পণ্য বর্তমানে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



লাইক করুন