শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীর গারো পাহাড়ে অভিনব কায়দায় সিসি ব্লক তৈরির কারখানা চলছে ! আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাংবাড়ীয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, মূল্য তালিকা না থাকায় দোকানিকে জরিমানা আলমডাঙ্গায় ভাংবাড়ীয়া ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আলমডাঙ্গায় পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেনাপোলে ৬ কোটি টাকার শাড়ি ও প্রসাধনী জব্দ মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন গাংনীতে ভাড়াটিয়াদের বিরুদ্ধে বাড়ি ও জমি দখলের অভিযোগ,  তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ফাল্গুনের শেষভাগে রাজধানীতে শিলাবৃষ্টি, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ভাংবাড়ীয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, মূল্য তালিকা না থাকায় দোকানিকে জরিমানা

আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক মুদি দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়।

গতকাল শুক্রবার বিকেল প্রায় ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে ভাংবাড়ীয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বাজারের ভাই ভাই স্টোরের মালিক রহিদুল ইসলামের মুদি দোকানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হলেও দোকানের কোথাও পণ্যের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। ফলে ক্রেতারা পণ্যের প্রকৃত মূল্য সম্পর্কে অবগত হতে পারছিলেন না এবং অতিরিক্ত মূল্য আদায়ের আশঙ্কা তৈরি হচ্ছিল।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় দোকান মালিক রহিদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তিনি ভবিষ্যতে দোকানে সঠিকভাবে মূল্য তালিকা টাঙিয়ে রাখার প্রতিশ্রুতি দেন।

অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম। তিনি এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য তালিকা দোকানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক। অন্যথায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে পণ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।



লাইক করুন