রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের নামে চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে উত্তরাঞ্চলে নতুন সড়ক স্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা চালু, ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা শোক সংবাদ ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ” গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত।  সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তি আটক নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান বেলকুচিতে ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও পাচ্ছেন সবোর্চ্চ ৮ কেজি  ইমপ্যাক্ট ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধীতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান: ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ডাক চায়ের আড্ডা থেকে শুরু করে চলছে নানা আলোচনায় আলহাজ্ব মশিউর রহমানের নাম

ওমানে ড্রোন হামলায় দুই ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক: ওমানের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা গেছে, সোহারের উইলাইয়াতে দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একটি আল আওহি শিল্প অঞ্চলে আঘাত হানে। এতে দুই প্রবাসী শ্রমিক নিহত এবং আরো কয়েকজন আহত হন। সোহার অঞ্চলে দেশটির দ্বিতীয় বৃহত্তম বন্দর অবস্থিত।

শুক্রবার গভীর রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিহত দুই শ্রমিক ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেন। তিনি জানান, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে ওমানের সোহারে এই হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ওমানে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় কর্তৃপক্ষ এবং আহত ও নিহতদের নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করছে।



লাইক করুন