রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের নামে চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে উত্তরাঞ্চলে নতুন সড়ক স্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা চালু, ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা শোক সংবাদ ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ” গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত।  সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তি আটক নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান বেলকুচিতে ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও পাচ্ছেন সবোর্চ্চ ৮ কেজি  ইমপ্যাক্ট ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধীতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান: ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ডাক চায়ের আড্ডা থেকে শুরু করে চলছে নানা আলোচনায় আলহাজ্ব মশিউর রহমানের নাম

শোক সংবাদ ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ” গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত। 

শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোটার মহান স্বাধীনতা যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের ঝিনাইদহ জেলা (তৎকালীন যশোর জেলা) ও জেলাধীন মহেশপুর উপজেলার ১ নম্বর এস’বিকে ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ ও মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস (৯৬) বার্ধক্যজনিত কারনে গতকাল দিবাগত রাত ১.২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ৪ পুত্র, ২ কন্যা , নাতী, পুতি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক এবং শোকাবহ পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন।

১৪ই মার্চ সকাল সাড়ে ১১ ঘটিকায় খালিশপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খাদিজা আক্তার ও মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এর নেতৃত্বে রাষ্টীয মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যম শেষ করে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর মরহুমের নিজ গ্রাম খর্দখালিশপুর গ্রামে সরকারি বীর শ্রেষ্ট হামিদুর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তাহার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে তাহাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। উক্ত নামাজে জানাজায় ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, এস’বিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী (নুথান), সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, বিএনপি নেতা ইঞ্জিঃ মোহাঃ মোমিনুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের একাধিক নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন পর্যায়ের শত শত লোকজন উপস্থিত ছিলেন।

 



লাইক করুন