মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবযোগদানকৃত ডাক্তারদের ওরিয়েন্টেশন  মার্কিন হামলার আশঙ্কার মাঝেই যুদ্ধের মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত ইজারা: এমপি মাসুদ পারভেজ রাসেলের উদ্যোগে আলমডাঙ্গা পৌরসভায় রেকর্ড ৭ কোটি ২৮ লাখ টাকার ডাক মির্জাগঞ্জে যুবদল নেতাকে চেইন দিয়ে পিটিয়ে জখমঃ মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড ঝালকাঠিতে ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত,আটক ১ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের বিক্ষোভ বরিশালে বিচারকের অপসারণ দাবি পরিপূর্ণ বিশ্বাস অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউজে ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান বড়াইগ্রামে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন 

বড়াইগ্রামে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে এলজিইডি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে একটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কান্দইল চৌদ্দমাথা হতে বড়াইগ্রাম উপজেলার জোয়ারী বাজার অভিমুখে ১৬০৭ মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বপন ও ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুর রহমান প্রমুখ।

 



লাইক করুন