মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবযোগদানকৃত ডাক্তারদের ওরিয়েন্টেশন  মার্কিন হামলার আশঙ্কার মাঝেই যুদ্ধের মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত ইজারা: এমপি মাসুদ পারভেজ রাসেলের উদ্যোগে আলমডাঙ্গা পৌরসভায় রেকর্ড ৭ কোটি ২৮ লাখ টাকার ডাক মির্জাগঞ্জে যুবদল নেতাকে চেইন দিয়ে পিটিয়ে জখমঃ মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড ঝালকাঠিতে ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত,আটক ১ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের বিক্ষোভ বরিশালে বিচারকের অপসারণ দাবি পরিপূর্ণ বিশ্বাস অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউজে ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান বড়াইগ্রামে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন 

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের বিক্ষোভ বরিশালে বিচারকের অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক: বরিশালে একের পর এক আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পরেছে। কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ দলটির অসংখ্য নেতাদের জামিনের প্রতিবাদে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালীন আইনজীবীরা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবি করেন এবং বিচারককে অপসারণ না করা পর্যন্ত আদালতের সব কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন।

আন্দোলনে অংশগ্রহন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেন, বিএনপিপন্থী আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট মহসিন মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু অভিযোগ করে বলেন, বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হলেও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন।

তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে সহজেই জামিন পেয়েছেন, যা বিচারপ্রার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। অপরদিকে আদালত বর্জনের কারণে বিচারকার্য ব্যাহত হওয়ায় সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার দুপুরে তিনি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এসএম শরিয়াতুল্লাহ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের বিভিন্ন যুক্তিতর্ক শেষে আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জামিন পান বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একইসাথে মহানগর যুবলীগের যুগ্ন সম্পাদক মাহমুদুল হক খান মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনও জামিন লাভ করেন।

 



লাইক করুন