বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে পিলখানা ট্র্যাজেডিকে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা! দুমকিতে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ৫ জনকে জখম, এজাহারের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ জীবননগর নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিনকে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লালটু আর নেই দর্শনায় আদিবাসীদের মাঝে স্যানিটেশন বিষয়ক ওরিয়েন্টেশন ও সামগ্রী বিতরণ পটুয়াখালীর দুমকিতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: নারীসহ জখম ৫, আশঙ্কাজনক ২ লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম চুয়াডাঙ্গা-১ ও -২ আসনের সাংসদদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ

আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লালটু আর নেই

শাহ্ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গার বহুল আলোচিত বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন লালটু আর নেই। তিনি ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুবরণ করেছেন বুধবার সন্ধ্যা ৭:২০ মিনিটে। তার মৃত্যুর খবর এলাকায় গভীর শোকের ছায়া নেমে আনে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা চিৎলা ইউনিয়নের কয়ড়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন বিশ্বাসের ছেলে নূর উদ্দিন লালটু ছোটবেলা থেকেই সাহসী, দৃঢ়শারীরিক এবং শক্তিশালী মানুষ ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি এলাকায় জাসদ গণবাহিনী গড়ে তোলেন। পরে জাসদ গণবাহিনী থেকে অব্যাহতি নিয়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ছত্রছায়ায় তৈরি সিরাজ বাহিনীর সাথে সংঘর্ষে জড়িত ছিলেন। এর ফলে উভয় বাহিনীর সদস্য, ধনী শ্রেণী এবং নিরীহ সাধারণ মানুষ রাস্তাঘাটে নিহত হওয়ার ঘটনা ঘটত। এলাকায় তিনি চরমপন্থী নিষিদ্ধ সংগঠনের কমান্ডারের ভূমিকায় ছিলেন।

১৯৯৯ সালে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় সকল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। নুরুজ্জামান লালটু দীর্ঘ ১৯ বছর জেল খানায় কারাভোগের পর ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি মুক্তি পান। পরবর্তীতে তিনি সামাজিক সংগঠন ও জনসেবামূলক কাজে যুক্ত ছিলেন। তিনি ক্রীড়া প্রেমিক ছিলেন এবং তার নামে খেলার মাঠ তৈরি করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবদানও রেখেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছু দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত মঙ্গলবার ভোরবেলা থেকে তীব্র অসুস্থতা অনুভব করলে বুধবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে।



লাইক করুন