বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে পিলখানা ট্র্যাজেডিকে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা! দুমকিতে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ৫ জনকে জখম, এজাহারের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ জীবননগর নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিনকে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লালটু আর নেই দর্শনায় আদিবাসীদের মাঝে স্যানিটেশন বিষয়ক ওরিয়েন্টেশন ও সামগ্রী বিতরণ পটুয়াখালীর দুমকিতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: নারীসহ জখম ৫, আশঙ্কাজনক ২ লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম

ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা!

নিজস্ব প্রতিবেদক: জামালপুর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে তার শাস্তি দাবি করেন কমিটির সহসভাপতি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, নতুন রান্নাঘর নির্মাণ করার জন্য সম্প্রতি ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খোলা হয়। মঙ্গলবার বিকেলে কাউকে না বলে সেগুলো বাইরে বিক্রি করে দেন সরকারি ইসলামপুর কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বির। বিষয়টি নিয়ে চারদিকে সমালোচনা চলছে।

ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, এ ঘটনা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সভাপতি ও সম্পাদক ছাত্রদলের পদ ব্যবহার করে কোনো অনিয়মের সঙ্গে যুক্ত হলে তার দায় তাদেরকেই নিতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তাদের শাস্তি চেয়ে উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করছি।

ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরটির মালামাল নেওয়ার জন্য ছাত্রদলের দুজন আবেদন করেন। এর বাইরে বাকিটা জানা নেই।

বিষয়ে অভিযুক্ত ছাত্রনেতা সাব্বির জানান, কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারিত করে আমরা রান্নাঘরের মালামাল নিলামের মাধ্যমে নিয়েছি। তবে তিনি নিলামের কোনো কাগজপত্র আছে কি না তা বলেননি।,



লাইক করুন