আসিফ জাহান :
বদলে যাক পৃথিবী
ছায়া রয়ে যাক তোমারি মতো
আমার
আ-মরি বাংলাভাষা
রয়ে যাক আমারি বুকে অক্ষত।
আমার
অ আ ক খ বর্ণমালা
অমর
একুশের ভাষা
রয়ে যাক অম্লান।
শিশু
কিশোরের কন্ঠে ভেসে উঠুক
প্রভাত ফেরির গান
গানে
গানে ভরে যাক
একুশের শহীদ মিনার।
মায়ের ভাষা
সেতো
অমৃতসম
যেনো সর্গসুখের আশা
প্রাণের চেয়েও প্রিয় আমার মাতৃভাষা।
দাদির
মুখে গল্প শোনা
মায়ের মুখের ছড়া
ভাষার জন্য
জীবন দিয়ে প্রথম ইতিহাস গড়া।
পাখির গানে
আমার প্রানে একটি সুরই বাজে
বাংলাভাষা
সবার সেরা
আমার হৃদয়মাঝে।
ভাষার জন্য শহীদ যাঁরা
তাদের
কথা স্মরি
সোনার চেয়েও দামী
সে যে মহান একুশে ফেব্রয়ারি।
শাপলা মেডিকেল হল, আলমডাঙ্গা।