শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেরপুর গাংনীতে ছাত্রীরা দ্বায়ের করা মামলায় শিক্ষক কারাগারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বন্ধ হয়ে থাকা এয়ারপোর্টগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। ভাষার অমিয়সুধা প্রসঙ্গে  জামালপুরের গর্ব: বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন আলী আজমের ঐতিহাসিক সাফল্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী নুরুল হক এমপি কে ‘জিওপি নেতৃবৃন্দ’র শুভেচ্ছা আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলা মূল্যবৃদ্ধির চাপে পুষ্টিহীনতা উদ্বেগজনক: দেশে ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টিতে জমিজমা বিরোধে সংঘর্ষ: পিতা-পুত্রসহ ৭ জন আহত, ঘরবাড়ি ও ৩ টি মোটরসাইকেল ভাংচুর আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির দৌলতখানে অর্ধশতাধিক পরিবার পেল ‘নির্ভর ফাউন্ডেশন’ এর ইফতার সামগ্রী  

সীমান্ত সংঘাতে ৫৫ পাকিস্তানি সেনা নিহতের দাবি আফগানিস্তানের

অনলাইন ডেস্ক: সীমান্তে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের ৫৫ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। একই সঙ্গে কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দের কথাও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এসব দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সীমান্তে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন পোস্টের বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত-এর নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করেছে। আরও বলা হয়, অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে।

অন্যদিকে, সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে স্বীকার করেছে কাবুল।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালিত হয়েছে।

এদিকে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, চলমান সংঘর্ষে আফগান তালেবানের ৭২ যোদ্ধা নিহত হয়েছেন। ইসলামাবাদ জানিয়েছে, অভিযানে তাদের দুই নিরাপত্তা সদস্যও নিহত হয়েছেন।

উভয় পক্ষের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: দ্য ডন ও আনুদোলু এজেন্সি



লাইক করুন