শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেরপুর গাংনীতে ছাত্রীরা দ্বায়ের করা মামলায় শিক্ষক কারাগারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বন্ধ হয়ে থাকা এয়ারপোর্টগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। ভাষার অমিয়সুধা প্রসঙ্গে  জামালপুরের গর্ব: বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন আলী আজমের ঐতিহাসিক সাফল্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী নুরুল হক এমপি কে ‘জিওপি নেতৃবৃন্দ’র শুভেচ্ছা আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলা মূল্যবৃদ্ধির চাপে পুষ্টিহীনতা উদ্বেগজনক: দেশে ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টিতে জমিজমা বিরোধে সংঘর্ষ: পিতা-পুত্রসহ ৭ জন আহত, ঘরবাড়ি ও ৩ টি মোটরসাইকেল ভাংচুর আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির দৌলতখানে অর্ধশতাধিক পরিবার পেল ‘নির্ভর ফাউন্ডেশন’ এর ইফতার সামগ্রী  

বিএনপি নেতার গুদাম থেকে ভর্তুকির পণ্য পাচার: ভ্যানসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ১২ বস্তা ভর্তুকিমূল্যের পণ্য অন্য জেলায় পাচারের সময় ভ্যানসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা।

গতকাল বৃহস্পতিবার ইফতারের আগে মুহূর্তে ৫:৫০ মিনিটে উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারের মেসার্স সরকার টেডার্স এর স্বত্বাধিকারী, উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের গোডাউন থেকে ভ্যানে করে বহনের সময় বিপুল পরিমাণ টিসিবির পণ্য পাওয়া যায়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয় হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত মালামাল এবং ভ্যানসহ আটক দুজনকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মালামাল ক্রেতা বগুড়া সদর উপজেলার লোকমান হোসেনের ছেলে বেলাল হোসেন (৫২) এবং পণ্য বহনকারী ভ্যানচালক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামের বাসিন্দা রতন মিয়া (৫৩)। ক্রেতা বেলাল হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামে শাহীন নামের এক ব্যক্তির পুকুর দেখভাল করার দায়িত্বে থাকায় তিনি সেখানেই থাকেন বলে জানাগেছে ।

জব্দকৃত মালামালের মালামালের মধ্যে ছিলো – ২ লিটার সরিষা তেলের বোতল ৯৭ পিচ, চিনি ২ বস্তা (১০০ কেজি), চাল ১ বস্তা (৩০ কেজি), মসুর ডাল ২ বস্তা (১০০ কেজি), ছোলা বুট ২ বস্তা (১০০ কেজি) ও পণ্য বহনকারী ব্যাটারি চালিত ভ্যান ১ টি ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিব ডিলার মেসার্স সরকার ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল মতিন সরকারের মোসলেমগঞ্জ বাজারের গুদামঘর থেকে সন্ধ্যার আগ মুহূর্তে ভ্যান ভর্তি টিসিবি পণ্য নিয়ে কামদিয়া বাজারে যাওয়ার সময় মোসলেমগঞ্জ বাজারের বিএনপির মোড় নামক স্থানে ভ্যানটি গর্তে পরে উল্টিয়ে যায় এবং ভ্যানে থাকা মালামাল পরে যাওয়ায় উপস্থিত জনতা বস্তায় টিসিবির পণ্য দেখতে পায়। পরে তারা টিসিবির ১২ বস্তা মালামালসহ দুই ব্যক্তিকে স্থানীয় ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে জব্দকৃত মালামাল সহ থানায় নিয়ে যায়।

কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



লাইক করুন