শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেরপুর গাংনীতে ছাত্রীরা দ্বায়ের করা মামলায় শিক্ষক কারাগারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বন্ধ হয়ে থাকা এয়ারপোর্টগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। ভাষার অমিয়সুধা প্রসঙ্গে  জামালপুরের গর্ব: বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন আলী আজমের ঐতিহাসিক সাফল্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী নুরুল হক এমপি কে ‘জিওপি নেতৃবৃন্দ’র শুভেচ্ছা আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলা মূল্যবৃদ্ধির চাপে পুষ্টিহীনতা উদ্বেগজনক: দেশে ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টিতে জমিজমা বিরোধে সংঘর্ষ: পিতা-পুত্রসহ ৭ জন আহত, ঘরবাড়ি ও ৩ টি মোটরসাইকেল ভাংচুর আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির দৌলতখানে অর্ধশতাধিক পরিবার পেল ‘নির্ভর ফাউন্ডেশন’ এর ইফতার সামগ্রী  

আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলা

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৮টায় এই ঘটনা সংঘটিত হয়। যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাড়ীর মালিক ডম্বলপুর গ্রামের নতুনপাড়ার মৃত মনছের আলীর ছেলে খোকন আলী (৪০)।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে , হামলার মূল পরিকল্পনাকারী শীতল (৩৫)। তিনি একই গ্রামের মহাব্বত আলীর ছেলে। শীতল এবং তার ছেলে নয়ন সহ আরও কয়েকজন লোক খোকনের বসতভিটায় প্রবেশ করে টিনের ঘর ভেঙে ফেলে এবং বসতভিটার আশপাশের গাছ কর্তন করে।

খোকন জানিয়েছেন , প্রায় ২০ বছর আগে আলমডাঙ্গার দক্ষিণ শ্রীরামপুর ১১৫ নং মৌজার আরএস ৮০৩ নং- খতিয়ানের দাগ নং- ১৮৭০ ও ১৯৭৮ , মোট ৪শতক জমি বৈধভাবে মহাব্বত আলীর নিকট থেকে ক্রয় করেছিলেন একই গ্রামের আলম হোসেন।এই আলম হোসেনের কাছ থেকে সেই জমি তিনি ক্রয় করেন। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও , অভিযুক্তরা বেআইনিভাবে জমিতে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে এবং পরিবারের সদস্যদের মারধর করেছে।

খোকন আরও বলেন , আমি ২৭ শে ফেব্রুয়ারি শুক্রবার বাজারে অবস্থান করছিলাম। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে তারা জমিতে প্রবেশ করে ঘর ভাঙচুর করেছে। বাড়িতে ফিরে ভাঙচুরের দৃশ্য দেখে পরিবারসহ আমি বিস্মিত। প্রতিবাদ করলে আমার পরিবারের দু’জনকে মারধর ও হুমকি দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন , জমি সংক্রান্ত বিরোধ আগেও উত্তেজনার সৃষ্টি করেছিল , কিন্তু স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সর্বশেষ ঘটনার পর ডম্বলপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে খোকন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।থানা পুলিশ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরেজমিনে তদন্ত করে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য নোটিশ দিয়েছেন। তবে অভিযুক্ত শীতলের পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী দাবি জানিয়েছেন, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে অন্যরা এ ধরনের বেআইনি কার্যকলাপে সাহস না পায়।



লাইক করুন