ভাষা মুখের কথা। ভাষা চলমান এবং অগ্রসরয়মান সত্তা। ভাষা আগাগোড়াই স্বাধীন। এ ভাষাকে কেউ আটকে রাখতে পারে না। আটকাতে গেলে সংঘাত বাঁধে। রক্ত ঝরে। প্রাণ বিসর্জন হয়। আফ্রিকা থেকে শুরু করে এশিয়া জুড়ে বিভিন্ন সময় ভাষা আন্দোলন হয়। বাংলাদেশেও হয়েছে। ফেব্রুয়ারি শহিদের মাস হিসেবে স্বীকৃত। এখন আমাদের ২১ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। শহীদদের মাস আসে এবং এবং তা চলেও যায়। কিন্তু তা ফুরিয়ে যায় না। থেকে যায় ভাষা গঠনের কথা। থাকে ভাববাদ ও বিজ্ঞানবাদের সুক্ষ্ম লড়াইয়ের কথা। থাকে আরো নানাবিধ প্রসঙ্গ। আমাদের এখন বিভ্রান্তিকাল চলছে। বাঙালি জাতিসত্তাকে মুছে দেবার জন্য গণভোট হয়েছে। এ সময় প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও বাঙালি জাতিসত্তা গঠনের চিরন্তন উপাদানের প্রচার দরকার। এটা ঘনঘন এবং বেশি বেশি আমাদেরকে আমাদের প্রচার করতে হবে। আমার লেখা এবং বুনন থেকে প্রকাশিত ‘ভাষার অমিয়সুধা’ গ্রন্থ এমন এক তথ্য ভাণ্ডার। এগ্রন্থ পাঠককে নাবিকের মতো দিক দেখিয়ে নিয়ে যাবে।
গ্রন্থ ফুরিয়ে যাওয়ার আগে সংগ্রহের অনুরোধ এবং লোকেশন ব্যাখ্যা করছি। টিএসসি গেট দিয়ে ডুকলে সামনেই মেলার যে স্টল গুলো সামনে পড়বে বুনন প্রকাশন তার ৪/৫টির মধ্যেই রয়েছে। স্টল নং -৮৯৩। সংবিধান থেকে জাতি হিসেবে আমরা বাঙালি -এই পরিচয় মুছে দেবার গণভোটের অন্তিমকালে ভাষাবিষয়ক আমার এই বইটি বাঙালির আপন পরিচয়কে নতুন করে তুলে ধরবে। আমি মনে করি জাতিসত্তার এমন সংকটকালে একটু গতি দিবে বইটি আমাদের জং পড়া, মরচে ধরা চেতনায়। অন্যদিকে ভাষায় রবীন্দ্র চেতনার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেতনার মৌলিক পার্থক্য যে বিজ্ঞান চেতনায় উন্মেষ ঘটিয়েছে -তারও সংক্ষিপ্ত আকারে প্রচার রয়েছে। বাংলা ভাষার নিজেরও একটি গতি আছে। যেখানে মাইকেল মধুসূদন দত্ত আধুনিকায়ন শুরু করেন। বেদ বিজ্ঞান থেকে কবিতা বিজ্ঞান এবং নজরুল প্রতিভায়ও যে বিজ্ঞানআছে, তারও হদিস এবং প্রমাণ হাজির করা হয়েছে এই গ্রন্থে। এসব বিষয়ে যারা উৎসুক ও আগ্রহী, তাদের জন্য এই গ্রন্থ ভাবনা কোষের কাজ দিবে।
বইটির সূচিপত্র দেখলেই আপনার মাথায় খেলে যাবে আগামী দিনে আমাদেরকে বাংলা ভাষার চ্যালেঞ্জ উত্তরণের সিদ্ধান্ত কিভাবে নিতে হবে? ভাষা বিষয়ক এটি কেবলমাত্র একখানি গ্রন্থই নয় বরং তা সর্বসাম্প্রতিক বিজ্ঞান গ্রন্থ। কবিতাবিজ্ঞান যার আরেকটি অধ্যায়। বিজ্ঞানের নবতর সংযোজন কবিতা বিজ্ঞান। সাহিত্যের টার্ম ব্যবহার করে বিজ্ঞানের নতুন ফলিত বিজ্ঞান এই কবিতা বিজ্ঞান। আছে ছন্দবিদ্যার আলোচনা। আমি বিতর্কিত বিষয়ের সমাধান দেওয়ার পাশাপাশি সুপ্ত বিতর্ককে উসকেদেই। জাতিকে বিজ্ঞানমনস্ক করাই আমার লক্ষ্য নয় বরং বিজ্ঞান সমাজ ও আমার আগ্রহের জায়গা।
জাতিসত্তা, সাহিত্য ও সংস্কৃতির নতুন নতুন বিতর্ককে যারা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যুগে যুগে ভাষা সংগ্রামীর তালিকায় যারা নিজেকে দেখতে চান তাদের জন্য আমার সর্বশেষ লেখা ‘ভাষার অমিয়সুধা’ এখন সকলের নাগালে। বইমেলা ছাড়াও রকমারি. কম থেকেও রয়েছে সহজে সংগ্রহ করার সুবিধা।
হাসনাইন সাজ্জাদী