শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, চোরাকারবারি আটক উপসাগরীয় উত্তেজনা: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা পাবনার ঈশ্বরদীতে উঠান ও সরিষাক্ষেত থেকে দাদি-নাতনির মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে আসামি করে ৫৬ জনের বিরুদ্ধে মামলা দেশী মাছের চাহিদা বেড়েছে, উচ্চ দামে ক্রেতার হাঁসফাঁস প্রশাসন পুনর্গঠনে ধীরগতি, সচিব পদে শূন্যতা নিয়ে চাপে বিএনপি সরকার বলিভিয়ায় টাকাবাহী সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫ শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

পাবনার ঈশ্বরদীতে উঠান ও সরিষাক্ষেত থেকে দাদি-নাতনির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে বাড়ির উঠান ও পাশের সরিষাক্ষেত থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল দিকে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার মেয়ে জামিলা আক্তার (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, দাদি ও নাতনি একই বাড়িতে বসবাস করতেন। কিশোরীর বাবা ঢাকায় কর্মসূত্রে অবস্থান করছিলেন।

স্থানীয়দের তথ্যমতে, শুক্রবার গভীর রাতে ওই বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়। আশপাশের লোকজন বাইরে বের হলেও কিছু সময় পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ ঘরে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে নিখোঁজ নাতনিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি সরিষাক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে বাড়িতে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



লাইক করুন