শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ফসলের মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথবাহিনী কার্পাসডাঙ্গায় হিরন বিশ্বাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কপিলমুনিতে কোটিপতির ভবন বাঁচাতে নিসচা’র ব্যানারে মানববন্ধনে হতভম্ব এলাকাবাসী  সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই: এমপি আলীম  কুড়িগ্রামের ফুলবাড়ীতে চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, হাসপাতালে ১৫ ঘন্টা তালাবদ্ধ, থানায় লিখিত অভিযোগ দায়ের ধর্ষণের অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ  তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ পলাশবাড়ীতে শিক্ষক দম্পতির কণ্যা ফাহমিদা মন্ডলের বৃত্তি লাভ মাগুরায় নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীর সংবর্ধনা প্রদান ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ

উপসাগরীয় উত্তেজনা: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ধারাবাহিক বিস্ফোরণ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ঢাকা থেকে উপসাগরীয় দেশগুলোতে সব বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ইসরায়েলের পর উপসাগরীয় পাঁচ দেশ—বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরব—শক্তিশালী বিস্ফোরণের ঘটনার পর নিজ নিজ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এতে আঞ্চলিক আকাশপথে উড়োজাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই দেশগুলোতে নির্ধারিত সব ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

যাত্রীদের ভ্রমণসূচি পুনর্নির্ধারণ ও টিকিট সংক্রান্ত তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



লাইক করুন