বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে কুপিয়ে হত্যা  শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণ ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন শ্রীলঙ্কার অনুসন্ধান অঞ্চলে ইরানি যুদ্ধজাহাজ ডুবি, ৩২ জন উদ্ধার রিটের নামে প্রহসন বন্ধ ও অবিলম্বে প্রশাসক নিয়োগ ও নির্বাচন দাবিতে হাউলী ইউনিয়নে মানববন্ধন প্রথমবার ইরানের যুদ্ধবিমান ধ্বংস করল ইসরাইল গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরিধান করে ইজিবাইক ছিনতাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো নুরকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনআস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে-এমপি মনজুরুল ইসলাম সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে আবার ইরানের হামলা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরিধান করে ইজিবাইক ছিনতাই

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরিধান করে ইজিবাইক ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় চালককে বেধড়ক পিটিয়েছে পোষাক পরিহিত ছিনতাইকারীর সংঘবদ্ধদল। ৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ভুক্তভোগী ইজিবাইক চালক গোলাম হোসেন অজ্ঞাত পরিচয়ে পাঁচজন দুর্বৃত্তকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়,৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবট গাছ নামক স্থানে এ ঘটনা ঘটে। ইজিবাইক চালক গোলাম হোসেন পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

গোলাম হোসেন জানান,স্থানীয় ব্যবসায়ী আজিজ মন্ডলকে (৫৮) নিয়ে তরমুজ কেনার জন্য ইজিবাইক নিয়ে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে যাচ্ছিলাম। পথিমধ্যে সেখানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার পথরোধ করে। এ সময় পুলিশের পোষাক পরিহিত পাঁচজন যুবক প্রাইভেট কার থেকে নেমে আসেন। তারা গোলাম হোসেনকে ব্যাপক মারধর করে ইজিবাইকটি নিয়ন্ত্রণে নেয় এবং তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকেও মারধর করে কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মাট ফোন ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায় এবং অপর চারজন ইজিবাইক চালককে প্রাইভেট কারে তুলে নিয়ে সটকে পড়ে।

পরে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান নামক স্থান থেকে ইজিবাইক চালক গোলাম হোসেনকে উদ্ধার করে স্বজনরা। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 



লাইক করুন